উল্লাপাড়ায় বজ্রপাতে এক কিশোরসহ এক হাঁস রাখালের মৃত্যু

S M Ashraful Azom
উল্লাপাড়ায় বজ্রপাতে এক কিশোরসহ এক হাঁস রাখালের মৃত্যু



উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার সাড়ে ৫টার দিকে পৃথক পৃথক স্থাণে বজ্রপাতে এক কিশোরসহ এক হাঁস রাখালের মৃত্যু হয়েছে। 

জানা গেছে, উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রাম মাঠে ধান কাটার সময় ফরিদুল ইসলাম নামের এক কিশোর বজ্রপাতে নিহত হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে পশ্চিম আকাশে মেঘ উঠে আসে। ফরিদুল মাঠ থেকে দ্রæত বাড়ি ফেরার সময় পথিমধ্যে বজ্রপাতের স্বীকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের বাসিন্দা শাহেদ আলীর ছেলে। অপরদিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল বিলে রফিকলি ইসলাম (৪৫) নামের এক হাঁস রাখাল বজ্রপাতের স্বীকার হয়ে নিহত হয়েছেন। তিনি উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের মোহাম¥দ আলীর ছেলে।
 
উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল প্রামানিক জানান, প্রচন্ড শব্দে বজ্রপাত সংগঠিত হওয়ায় ঘটনাস্থলেই আক্রান্ত ব্যক্তি মুত্যু বরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, উপজেলার পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। প্রশাসন তাদের খোজ-খবর নিচ্ছেন।
  

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান