১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ করোনার টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ করোনার টিকা আসবে স্বাস্থ্যমন্ত্রী



সেবা ডেস্ক: আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ টিকা আসছে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। এছাড়া এই ৫৪ লাখ টিকার মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন সরকারের উপহারের আরো ১০ লাখ টিকাও রয়েছে।

তিনি আরো জানান, চীন থেকে আরো ৬ কোটি টিকা কেনার ব্যাপারে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে চীন সরকারও অনুমোদন দিয়েছে। একনেক থেকে অনুমোদন পেলে চুক্তি হবে। চুক্তি হওয়ার পর ৬ কোটি থেকে সেপ্টেম্বরে আসবে ১ কোটি ৫ লাখ, অক্টোবরে আসবে ২ কোটি এবং নভেম্বরে আরো ২ কোটি টিকা আসবে। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান