বিশিষ্ট শিক্ষাগুরু প্রয়াত 'বাবু প্রাণ গোপাল পাল' স্মরণে শোকসভা

S M Ashraful Azom
বিশিষ্ট শিক্ষাগুরু প্রয়াত 'বাবু প্রাণ গোপাল পাল' স্মরণে শোকসভা



কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে সদ্য প্রয়াত বাবু প্রাণ গোপাল পাল স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে কলেজ ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে উক্ত সভা সম্পন্ন হয়।

কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজ গ্রামের বাসিন্দা বাবু প্রান গোপাল পাল গত ০৪ আগস্ট রোজ বৃহস্পতিবার ভোর ০৬ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

অত্র সভায় প্রধান আলোচক হিসেবে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন, "বাবু প্রাণ গোপাল পাল স্যার একজন দেশপ্রেমিক, সৎ ও সাহসী শিক্ষক ছিলেন। সকল শিক্ষকের বাবু প্রাণ গোপাল পাল স্যারের জীবনাদর্শ অনুসরণ করা উচিত। আমার সৌভাগ্য আমি স্যারের ছাত্র ছিলাম এবং স্যার আমার প্রতিষ্ঠানে মাধ্যমিক শাখা প্রধান হিসেবে সেবা দিয়েছেন। স্যারের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব এবং স্যারের দেখানো পথে ও দিকনির্দেশনায় আমার প্রতিষ্ঠানকে পরিচালিত করবো ইনশাল্লাহ।"

সহকারী শিক্ষক মোঃ ফয়জুর রহমানের উপস্থাপনায় অন্যান্য জনের মধ্যে বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুর রহিম, বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ বশির আহমেদ, এটিএন টাইমস কালিয়াকৈর প্রতিনিধি মোঃ সালাহ উদ্দিন সৈকত, শিক্ষক জয়া রায়, সাজিয়া আফরিন, সৈকত প্রামানিক, জাকির হোসেন, সোনিয়া আঁখি, বিপুল রানা সরকার, আরাফাত রহমান, সুবেন্দু কুমার সরকার প্রমুখ।

এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান