বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী



শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের মেইন ফলোকের সামনে নির্মিত ম্যুরালটির শুভ উদ্বোধন করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে এই ম্যুরাল নির্মিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, এটিও নাজমুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি হারুনর রশিদ, ঠিকাদার মোস্তাফিজুর রহমান রবিন প্রমুখ।

উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা এলজিইডির বাস্তবায়নে বঙ্গবন্ধুর ম্যুরালটির নির্মান কাজের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান