যৌথ টিকা উৎপাদনে সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের চুক্তি

S M Ashraful Azom
যৌথ টিকা উৎপাদনে সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের চুক্তি



সেবা ডেস্ক: যৌথভাবে করোনার ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্ম ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বাংলাদেশের আগামী ১৬ আগস্ট সোমাবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

বাংলাদেশের চীনা দূতাবাস থেকে জানানো হয়, আগামী সোমবার দুপুর ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস'র মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানিয়েছিলেন, যৌথ টিকা উৎপাদনের চুক্তিপত্র তৈরি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তা সম্পন্ন হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান