বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে বাল্য বিয়ে পন্ড: ২৫হাজার টাকা জরিমানা

S M Ashraful Azom
বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে বাল্য বিয়ে পন্ড: ২৫হাজার টাকা জরিমানা



সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড হয়েছে। এ ঘটনায় বর ও কণের পরিবারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জানা যায়, আজ বুধবার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে অপ্রাপ্ত বয়সের ছেলের সাথে অপ্রাপ্ত বয়সের মেয়ের বিয়ের খবর শুনে বকশীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মুন মুন জাহান লিজা বিয়ে বাড়িতে ভ্রাম্যমান অভিযান চালায়। 

ভ্রাম্যমান অভিযানে ছেলে পক্ষকে ১৫ হাজার টাকা ও মেয়ে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান