ধুনটে মাদক কারবারি ইউপি সদস্য গ্রেপ্তার

S M Ashraful Azom
ধুনটে মাদক কারবারি ইউপি সদস্য গ্রেপ্তার



রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ সরোয়ার হোসেন মন্ডল (৫৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তারকৃত করেছে পুলিশ। সরোয়ার উপজেলার রামনগর গ্রামের জালাল মন্ডলের ছেলে এবং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য।

শনিবার দুপুরের পর তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে মদক বিরোধী অভিযান নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সরোয়ার হোসেন জনসেবার অন্তরালে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রি করে। এর আগে মাদক কারবারির অভিযোগ তার বিরুদ্ধে থানায় ২টি মামলা দায়ের হয়েছে। এ সব মামলায় আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবারো মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গাঁজা বিক্রি করতে থাকে। এ সময় সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মাদক কারবারির অভিযোগে ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান