উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

Seba Hot News : সেবা হট নিউজ
উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার চৌকিদহ ব্রিজের উপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ট্রাকের চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর। 

আহতদেরকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় এই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার নাদির হোসেন জানান, মাছরাঙ্গা নামের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে পাবনা যাচ্ছিল এবং ট্রাকটি যাচ্ছিল ঢাকার দিকে। 

চৌকিদহ ব্রিজের উপর এই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি আটক করেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান