কাজিপুরে হেরোইন ও ইয়াবাসহ ৪ জন আটক

Seba Hot News : সেবা হট নিউজ
কাজিপুরে হেরোইন ও ইয়াবাসহ ৪ জন আটক



কাজিপুর প্রতিনিধি:  সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক অভিযানে চার মাদক সেবি ও কারবারিকে আটক করেছে থানা পুলিশ। 

গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন, উপজেলার মানিকপোটল গ্রামের দুদু মিয়ার ছেলে সেলিম রেজা (৩৪), আলমপুর গ্রামের মোকছেদ তালুকদারের ছেলে রুবেল তালুকদার (৩৬), সাতকয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে খায়রুল ইসলাম (২৩) এবং বরইতলি গ্রামের আয়নাল হকের ছেলে রুহুল (৩৫)। 

থানা স‚ত্রে জানা গেছে, উপজেলার আলমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সেচপাম্পের ঘর থেকে সেলিম রেজা ও রুবেল তালকদারকে হেরোইনসহ আটক করা হয়। একই দিন মেঘাইঘাট এলাকা থেকে খায়রুল ইসলামকে ৬০ পিস ইয়াবা ও সিমান্তবাজার এলাকা থেকে রুহুলকে হেরোইনসহ আটক করা হয়। 

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে। 

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান