জামালপুরে স্বামীর হাতে স্ত্রী ও ভাইয়ের হাতে ভাই খুন

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুরে স্বামীর হাতে স্ত্রী ও ভাইয়ের হাতে ভাই খুন



জামালপুর প্রতিনিধি : জামালপুরে পারিবারিক কলহের জের স্বামীর হাতে স্ত্রী ও মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে। 

জামালপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় ও মেলান্দহে এই পৃথক দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটে।  

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, জামালপুর পৌর শহরের পূর্ব নয়াপাড়া এলাকার মৃত মুকছেদ আলী শেখের মেয়ে মুসলিমা বেগম(৩০) কে বিয়ে করে ঘরজামাই হিসেবে থাকতো রুবেল(৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে মুসলিমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে তার স্বামী রুবেল পালিয়ে যায়। ঘাতক রুবেল মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদার ছেলে। ওসি আরও বলেন, স্থানীয় এলাকবাসী পুলিশে খরব দিলে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

অপরদিকে, মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামের এনামুল হক (৩৮) তার পিতা আ. মান্নানের কাছ থেকে জমি লিখে নেয়। এ নিয়ে এনামুলের ছোট ভাই জাকারিয়া (৩৬) এর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে তর্কবিতর্কের একপর্যায়ে বড় ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জাকারিয়া মারা যায়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মায়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান