জামালপুরে শোক দিবসে ৫'শ পরিবারকে মেয়রের ত্রাণ

S M Ashraful Azom
জামালপুরে শোক দিবসে ৫'শ পরিবারকে মেয়রের ত্রাণ



জামালপুর সংবাদদাতা: জাতীয় শোক দিবসে জামালপুরে হতদরিদ্র ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।   পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর আয়োজন করেন। 

রবিবার (১৫ আগস্ট) জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষেদর চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ব. ম. জাফর ইকবাল জাফু, সদস্য আজিজুর রহমান ডল,নারায়ণ চন্দ্র পাল রানা,মামুন চৌধুরী প্রমুখ। 

ত্রাণের প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান