জামালপুরে সাবেক এমপি’ রেজা খানের স্মরণ সভা

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুরে সাবেক এমপি’ রেজা খানের স্মরণ সভা



জামালপুর সংবাদদাতা: জামালপুর পৌরসভায় সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম মো, রেজা খানের আত্মার মাকফিরাত কামনায় সৃতিচারণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯আগস্ট) দুপুর ৩টায় পৌর মিলনায়তনে জামালপুর পৌরসভা এর আয়োজনন করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌরসভার মেয়র আলহাজ্ব  মো, ছানোয়ার হোসেন ছানু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, জি এস মিজানুর রহমান, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, পৌর কাউন্সিলর প্রমুখ।

সৃতিচারণ পর্বে বক্তারা জানান, মরহুম রেজা খান একজন সফল পৌর চেয়ারম্যান ছিলেন তিনি ১৪ জানুয়ারী ১৯৮২ সালে পৌরসভায় যোগদান করেন। তিনি একাধারে ক্রীড়ামোদী ছিলেন খেলাধুলার তার অনেক অবদান ছিল। এছাড়াও জামালপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তিতে সংসদ সদস্য হয়ে ছিলেন । তার মৃত্যুতে জেলার অনেক ক্ষতি  হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান