শোক সংবাদ: আব্দুল লতিফ

S M Ashraful Azom
শোক সংবাদ আব্দুল লতিফ



জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ জাহানারা লতিফ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা-বিশিষ্ট দানবীর আলহাজ আব্দুল লতিফ বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। ৭আগস্ট সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ 

করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ, বহুমূত্রসহ বহু রোগে ভোগছিলেন। 

তিনি মেলান্দহ উপজেলার বেতমারী গ্রামের আলহাজ কাইয়ুমদ্দিন মন্ডলের ছেলে। তিনি বহু শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন। আব্দুল লতিফ আলিফ ইন্টারন্যাশনাল এজেন্সির মালিক। মৃত্যুকালে তিনি স্ত্রী-২মেয়ে ১ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ৮আগস্ট সকাল ১০টায় মরহুমের নিজ গ্রাম বেতমারীতে সর্বশেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান