সেচের নালায় পড়েছিলো বৃদ্ধের মরদেহ পুলিশ উদ্ধার করেছে

S M Ashraful Azom
সেচের নালায় পড়েছিলো বৃদ্ধের মরদেহ পুলিশ উদ্ধার করেছে



কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ধানক্ষেতে পানি সেচ দেয়ার জন্য তৈরি নালায় পড়েছিলো বৃদ্ধ মুক্তার কসাইয়ের লাশ। শুক্রবার সকালে ঘটনাস্থল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেলতৈল গ্রামের দক্ষিণপাড়া থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত মুক্তার কসাই উপজেলার ছালাভরা কসাইপাড়া চারমাথা এলাকার মৃত আমিরুদ্দীন কসাইয়ের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে এদকল শ্রমিক  পানি সেচের নালার ভিতর উপর হয়ে থাকা একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার  পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। 

নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, বৃহস্পতিবার বিকেলে ছাগল বিক্রির টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। মাঝে মাঝেই রাতে দেরিতে বাড়ি ফিরতেন তিনি। 

 আজ সকালে  খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিজ স্বামীর মৃত দেহ দেখতে পাই।

এসময় তিনি আরও জানান,  তার  স্বামীর পায়ে হলুদ রঙের জুতো ছিল। কিন্তু মৃতদেহের পাশে কালো রঙের জুতো রাখা হয়েছে। 

নিহতের ছোট ভাই জেলদাল হোসেন জানান, তার ভাইয়ের তাস দিয়ে জুয়া খেলার অভ্যাস ছিল। এর আগেও অনেক খেলেছে। এ নিয়ে পারিবারিকভাবে বিভিন্ন সময় তাকে শাসনও করা হয়েছে। 

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ সরকার জানান, ড্রেন থেকে মরদেহ তুলে ধুয়ে পরিস্কার করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান