কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজে শোক দিবসে দোয়া ও আলোচনা

S M Ashraful Azom
কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজে শোক দিবসে দোয়া ও আলোচনা



কাজিপুর প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন করেছে আমিনা মনসুর ডিগ্রি কলেজ। 

দিবসটি উপলক্ষে রবিবার সকাল আটটায় কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত আকারে উঠানো হয়। এরপর কলেজ হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। 

কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক আবদুল জলিল, গণিত বিভাগের প্রভাষক আব্দুন নূর। পরে এই দিনে শাহাদৎবরণকারী সবার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক রেজাউল করিম। এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন কলেজের শিক্ষক কর্মচারীগণ।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান