বকশীগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

S M Ashraful Azom
বকশীগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা



নূরুজ্জামান খান: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৮টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জুম মিটিং এ্যাপসের  মাধ্যমে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মুন মুন জাহান লিজা। 

উক্ত ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, আওয়ামী লীগ নেতা নুরল আমিন ফুরকান, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জিহাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান