আইপি টিভির বিষয়ে মুখ খুললেন- তথ্য প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
আইপি টিভির বিষয়ে মুখ খুললেন- তথ্য প্রতিমন্ত্রী



জামালপুর প্রতিনিধি: চলমান মিডিয়ার সর্বশেষ পরিস্থতিতে আইপি টিভির বিষয়ে মুখ খুল্লেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। 

তিনি বলেছেন, নতুন করে আইপি টিভির ৬ শতাধিক আবেদন জমা পরেছে। নীতিমালা অনুসরণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার যাচাই বাছাই চলছে। অনুমোদন পাবার যোগ্য এমন কিছু আইপি টিভির অনুমোদন দেয়ার পরিকল্পনা আছে। তবে গণহারে নয়। আর বেআইনি আইপি টিভি চালানোর বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রঘুনাথপুর এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ প্রমুখ। 
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান