উল্লাপাড়ায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করলেন পৌর মেয়র

S M Ashraful Azom
উল্লাপাড়ায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করলেন পৌর মেয়র



উল্লাপাড়া প্রতিনিধি : সারা দেশে করোনা ভাইরাস মহামারি রূপ ধারণ করায় জনগণকে স্বাস্থ্য সচেতন করতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরে মাস্ক বিতরণ করেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। সোমবার সকালে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অসচেতন মানুষের মধ্যে এ সমস্ত মাস্ক বিতরণ করা হয়। 

মেয়র এস এম নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাস মহামারিতে রূপ নেওয়ায় দেশে সরকার লকডাউন  ঘোষণা করেছে। এতে খাদ্য ও চিকিৎসা সংকটে পড়েছে সমাজের কর্মহীন মানুষ। তাই জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতন করতে সোমবার সকালে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন মহল্লায় মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান