বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় টলি চালক নিহত

S M Ashraful Azom
বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় টলি চালক নিহত
ছবি: দূর্ঘটনায় আহত হয়ে সড়কে পড়ে থাকা জাফর আহমদের ছবি। 


শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ-টলির সংঘর্ষে টলি চালক জাফর আহমদ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকাল ১১ টায় বাঁশখালী প্রধান সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণে টলির সাথে পিক আপ'র সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জাফর আহমদ উপজেলার শিলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাপলা পাড়া এলাকার হাকিম আলী ফকিরের পুত্র বলে জানা যায়।

শিলকূপ ইউপির সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, 'সকালে টলি নিয়ে জলদী থেকে ফেরার পথে ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণে প্রধান সড়কে দক্ষিণ দিক থেকে দ্রত গতিতে আসা বেপরোয়া পিকআপটি টলিকে ধাক্কা দিলে টলি চালক জাফর আহমদ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক প্রেরণ করেন।'

চমেক থেকে নিহতের প্রতিবেশী রবিউল আলম জানান, 'সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত জাফর আহমদ আজ দেড়টায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু ঘটে।' দিন মজুর জাফর আহমদের ২ ছেলে ও ১ কন্যাশিশু রয়েছে।



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান