জামালপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

S M Ashraful Azom
জামালপুরে অজ্ঞাত লাশ উদ্ধার



জামালপুর প্রতিনিধি : জামালপুরে ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মো. জসিম উদ্দিন জানান, জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা এলাকায় ডোবায় ৩৭ বছর বয়সী এক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। উদ্ধারকৃত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান