জামালপুর র‌্যাবের অভিযানে ১০ গ্রাম হিরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
জামালপুর র‌্যাবের অভিযানে ১০ গ্রাম হিরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক



সেবা ডেস্ক: জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর অভিযানে শেরপুর সদর থানার ঝাউয়ের চর এলাকা থেকে ১০ গ্রাম হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

র‌্যাব-১৪ এর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ মঙ্গলবার ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন ঝাউয়ের চর সাকিনস্থ জনৈক বাদল মিয়ার মনোহরী দোকানের সামনে কুসুমহাটি টু আমতলীগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শেরপুর সদর থানার ছাউয়ের চর গ্রামের মৃত জাবু শেখ এর ছেলে মো. তাইজ উদ্দিন।   

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান