জামালপুর প্রায় আধা কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
জামালপুর প্রায় আধা কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আটক



সেবা ডেস্ক: জামালপুর সদর থানাধীন এলাকায় ৪৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪। 

আজ সোমবার জামালপুর র‌্যাব-১৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন ময়নার মোড় সংলগ্ন আলো ফার্মেসীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আটককৃত মাদক ব্যবসায়ী জামালপুর সদর থানাধীন গোপীনাথপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. মনোহরের কাছ থেকে এসময় ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান