নিলাখিয়া ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
নিলাখিয়া ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত



বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা শুরু হয়েছে। 

গতকাল শনিবার বিকালে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ। 

উপজেলার নিলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি। 

নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টারের সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার সভাপতিত্বে বর্ধিত সভায় এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহসভাপতি আবু জাফর , সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন , সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম , উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নওরোজ মিয়া, শামসুল আলম প্রমুখ। 

আগামিতে দলের কার্যক্রমে গতি আনা, দলকে পুনর্গঠন করা , ত্যাগী নেতা ও কর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে পরিচালনা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান