নবাগত উপজেলা আ’ লীগের সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন

S M Ashraful Azom
নবাগত উপজেলা আ’ লীগের সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন



লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর: বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি ও সাধারণ সম্পাদক এড.আঃ সালাম পূনরায় নির্বাচিত হওয়ায় ইসলামপুর পরিবহন চালক সমিতি অভিনন্দন ও শুভেচ্ছ জানিয়েছেন।

উন্নয়নের ধারা অব্যহত সহ সংগঠনকে সু-সংগঠিত করতে পূনরায় তাদের কাধেঁ দায়িত্ব অর্পন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

এ সময় ইসলামপুর পরিবহন চালক সমিতির সভাপতি মমিনুল ইসলাম মাতু,কার্যকরী সভাপতি মোঃ বাদল,সহ সভাপতি আলম শেখ,আশরাফুল হক,সাধারণ সম্পাদক মকবুল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল শাহ ফকির,রবিজল,সাংগঠনিক সম্পাদক ইজ্জত আলী রিপন,মোঃ হানিফ, কোষাধক্ষ্য আব্দুল কাসেমসহ সমিতির সকল সদস্যবৃন্দ নবাগত নেতৃত্ব আগামী দিনে শ্রমিকদের ন্যয্য অধিকার আদায়ে অগ্রনী ভ‚মিকা পালন করার প্রত্যাশা করেন। 

ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউলআলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপিকে সভাপতি ও অ্যাডভোকেট আব্দুস সালামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান