ইসলামপুরে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

S M Ashraful Azom
ইসলামপুরে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ



লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে অসহায় পরিবারের মাঝে মরহুম ডা: খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) ফাউন্ডেশনেরর উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার মরহুম ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া বাড়ির আঙ্গিনায় ১০টি পরিবারকে এক বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়।

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহিন মিয়া,ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান,ইমতিয়াজ আহমেদ নকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন- মরহুম পিতা  ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

তিনি বঙ্গবন্ধু বুকে ধারণ করে তৃণমূল নেতাকর্মীদের সারা জীবন বিপদে আপদে আগলে রেখেছেন। তারি ধারাবাহিকতায় আমরা ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছি।  নির্মানের কাজ চলমান রয়েছে। 

ফাউন্ডেশনের সাধ্যমত আমাদের এই কাজ চলমান থাকবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান