বকশীগঞ্জে ফলজ গাছের চারা বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে ফলজ গাছের চারা বিতরণ



নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জে সিড্স প্রকল্পের উপকারভোগীদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বুধবার দুপুরে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের ২৪১ টি পরিবারকে ৯৬৪ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। 

সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয় মাঠে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির, 

উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, সিড্স প্রকল্পের প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) কৃষিবিদ মজিদুল ইসলাম সহ সিড্স প্রকল্পের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান