আজ থেকে করোনার দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি

S M Ashraful Azom
আজ থেকে করোনার দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি



সেবা ডেস্ক: দেশব্যাপী প্রাণঘাতি ভাইরাস করোনার দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি আজ মঙ্গলবার থেকে শুরু হবে।

গতকাল সোমবার বিকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে গণটিকা কার্যক্রমের আওতায় ২য় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সব সিটি কর্পোরেশন এলাকায় ৭ ও ৮ আগস্ট যারা প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, মঙ্গলবার শুরু হতে যাওয়া ওই গণটিকাদান কর্মসূচিতে তারা একই কেন্দ্রে এদিন (৭ সেপ্টেম্বর) দ্বিতীয়‌ ডোজ টিকা গ্রহণ করবেন।

যারা ৯ ও ১০ আগস্ট টিকা গ্রহণ করেছিলেন, তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

এছাড়া সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান