কাজিপুরে গ্যাসের বড়ি খেয়ে গৃহবধুর মৃত্যু

S M Ashraful Azom
কাজিপুরে গ্যাসের বড়ি খেয়ে গৃহবধুর মৃত্যু



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে এক গৃহবধুর গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু চামেলি খাতুন(৩২)উপজেলার সোনামুখী গ্রামের উজ্জ্বলের স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা গেছে গত শুক্রবার বিকেলে স্বামীর সাথে ঝগড়া করে গ্যাস ট্যাবলেট সেবন করে। ব্যথা শুরু হলে সে প্রতিবেশিদের গ্যাস টাবলেট সেবনের বিসয়টি জানায়। 

ওই দিন বিকেলে তাকে হাসপাতালে নেবার পথে মৃত্যু হয়।

খবন পেয়ে কাজিপুর থানা পুলিশ শুক্রবার রাতে চামেলির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

চামেলির প্রতিবেশিরা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিলো না। প্রায়ই ঝগড়া হতো এবং মারধোর করতো উজ্জ্বল।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, নিহতের স্বামী উজ্জ্বলকে পাওয়া যায়নি।সন্দেহ হওয়ায় লাশ পোস্ট মর্টেমের জন্যে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান