কাজিপুরে নারীদের জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

S M Ashraful Azom
কাজিপুরে নারীদের জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন



কাজিপুর (সিরাজগঞ্জ): প্রতিনিধি: "শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা" প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে নারীদের জীবন মান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর উদ্বোধন হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার রাণী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলোনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা। 

বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। 

এই কর্মসূচিতে প্রশিক্ষণ দেয়া হবে মোট পাঁচটি বিষয়ে। 

তা হলো- ভেজিটেবল ডাইং, স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরি, পাটজাত দ্রব্য ও কাগজের ঠোঙা তৈরি, জৈব জ্বালানী ও হাঁস মুরগী পালন প্রশিক্ষণ। 

উপজেলার মোট ৫শ নারী সপ্তাহব্যাপী দুই শিফটের এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুসরাত জাহান ইলোরা, কো ওয়ার্ডিনেটর মিলন চন্দ্রশীল, সাংবাদিক আব্দুল জলিল প্রমুখ।   


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান