গাছের ডালকাটাকে কেন্দ্র করে রৌমারীতে খুন, আটক-১

S M Ashraful Azom
গাছের ডালকাটাকে কেন্দ্র করে রৌমারীতে খুন, আটক-১



শফিকুল ইসলাম: গাছের ডাল কাটাকে কেন্দ্র করে  আমজাদ হোসেন (৫৫) নামের এক অটোবোরাক চালক খুন হয়েছে। এঘটনায় একজনকে আটক করেছে রৌমারী থানার পুলিশ। বুধবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এঘটনাটি ঘটে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমজাদ হোসেনের বাড়ির গাছের ডালের ছায়া পড়ে বক্তার হোসেনের ছেলে মধু মিয়ার জমিতে। একারনে ঘটনার সময় মধু মিয়া ওই গাছের ডালগুলো কাটতে ছিল। এতে বাড়ির মালিক আমজাদ হোসেন গাছের ডালগুলো কাটতে বাধা দিলে মধু তার উপর চড়াও হয় এবং মারপিট করতে থাকে। একপর্যায় আমজাদ হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়। হাসপাতলের কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। এঘটনায় নিহতের স্ত্রী দিলওয়ারা খাতুন বাদী হয়ে মুধুসহ ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মধুকে আটক করেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, এঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং মাসুদুর রহমান মধুকে আটক করা হয়েছে। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান