উল্লাপাড়ার ফুলজোর নদী থেকে মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
উল্লাপাড়ার ফুলজোর নদী থেকে মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার



উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোর নদী থেকে মস্তকবিহীন অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। 

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের পাশে ফুলজোড় নদীতে ভাসমান অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসি। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।  

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম জানান, উজান থেকে লাশটি কচুরিপানা বেষ্ঠিত অবস্থায় নদীতে ভেসে আসে। কে বা কারা কয়েকদিন আগে মাথা কেটে ঔ ব্যক্তিকে হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছিল বলে পুলিশের ধারণা। 

মস্তক বিহীন লাশের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর হবে। লাশটি অর্ধগলিত অবস্থায়  নদীতে ভাসছিল। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় জানা যায়নি।   

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, অর্ধগলিত লাশটি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এখন পর্যন্ত লাশের নাম, ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান