রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত



শফিকুল ইসলাম: মেয়ে শিশুর ভবিষ্যৎ উন্নয়ন, বাল্য বিবাহ বন্ধ এবং বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরের দিকে অত্র ইউনিয়নের বড়াইকান্দি এমআর স্কুল এন্ড কলেজ হল রুমে নব-নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট, আর্থিক ও কারিগরি সহযোগিতায় সিডা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আরো উপস্থিত ছিলেন এমআর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম লিচু, ইউনিয়ন ফেডারেশন সভাপতি লালু মিয়া, ইউপি সদস্য ফুল মিয়া, ইউনুস আলী, শহিদুল ইসলাম, কনিকা হান্নান, হোসনে আরা ও রোজিনা বেগম, ইউনিয়ন ফ্যাসিলেটেটর শ্রী মৃনাল কান্তি অধিকারি প্রমূখ।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান