রৌমারীতে এলাকাবাসির সাথে চেয়ারম্যানের মতবিনিময় সভা

S M Ashraful Azom
রৌমারীতে এলাকাবাসির সাথে চেয়ারম্যানের মতবিনিময় সভা



শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের বর্ষপূতিতে এক বছরের উন্নয়ন সাফল্য ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বিষয় নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরের দিকে ইউনিয়ন পরিষদের আয়োজনে ও আলহাজ্ব জসিম উদ্দিন প্রধান শিক্ষক (অবসর) সভাপতিত্বে পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, চরশৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল রশিদ মঞ্জু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হিরো, চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান, শৌলমারী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম, চর শৌলমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, এলাকাবাসির পক্ষে রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম, মামুন হাসান, ফজলুল হক, ইউপি সদস্য আনসার আলী তুহিন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, সেবা হট নিউজ ও দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এসএমএ মোমেন, সাধারন সম্পাদক, দৈনিক সবুজ নিশান ও জেটিভির প্রতিনিধি শাহাদত হোসেন, কোষাধক্ষ ও দৈনিক তথ্যধারার প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক শিক্ষা ডট কম প্রতিনিধি সাখওয়াত হোসেন সাখা সদস্য ও দৈনিক বিশ্ব মানচিত্রের প্রতিনিধি আ: মোমিন প্রমূখ।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান