বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে আইবিবিএল’র নবাগত ব্যবস্থাপকের শুভেচ্ছা বিনিময়

S M Ashraful Azom
বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে আইবিবিএল’র নবাগত ব্যবস্থাপকের শুভেচ্ছা বিনিময়



নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নতুন ভবন উদ্বোধন ও  নতুন ব্যবস্থাপকের যোগদান উপলক্ষে সোমবার বিকালে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামী ব্যাংকের বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সার্বিক বিষয় নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা নবাগত ব্যবস্থাপককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 

ব্যাংকের ব্যবস্থাপকের কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাংবাদিক শাহজাহান পারভেজ শাহীন, নুরুজ্জামান খান, ফিরোজ আল মোজাহিদ, মনিরুজ্জামান লিমন উপস্থিত ছিলেন। 

শুভেচ্ছা বিনিময়কালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর নতুন শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও যথাযথ দায়িত্ব পালনে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান