বকশীগঞ্জের মেসবাউল হক তুহিন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি নির্বাচিত

S M Ashraful Azom
বকশীগঞ্জের মেসবাউল হক তুহিন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি নির্বাচিত



নূরুজ্জামান খান : জামালপুর পল্লী বিদ্যুত সমিতির বোর্ডের সভাপতি পদে বকশীগঞ্জের মেসবাউল হক তুহিন নির্বাচিত হয়েছেন। 

শনিবার জামালপুর পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের ৩১তম বার্ষিক সদস্য সভায় ১২ জন এলাকা পরিচালকের ভোটের মাধ্যমে মেসবাউল হক তুহিন বোর্ড সভাপতি নির্বাচিত হন। 

এসময় জামালপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা সহ উপজেলা পর্যায়ের পল্লী বিদ্যুত সমিতির ডিজিএমরা উপস্থিত ছিলেন।

মেসবাউল হক তুহিনের বাড়ি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


এলাকা পরিচালক ও সভাপতি নির্বাচিত হওয়ায় বকশিগঞ্জ-দেওয়ানগঞ্জ সহ জামালপুর বাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং গ্রাহক সেবায় গ্রাহকদের পাশে থেকে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করে সবার কাছে দোয়া চান। 


 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান