টঙ্গীতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থপন করলেন ভারপ্রাপ্ত মেয়র

S M Ashraful Azom
টঙ্গীতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থপন করলেন ভারপ্রাপ্ত মেয়র



মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা এলাকায় মোল্লাপাড়া শাহী জামে মসজিদের বহুতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। 

মসজিদের মোতাওয়াল্লি আবু তালেব মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসবে বক্তব্যে রাখেন সিটি করপোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুবকর সিদ্দিক। 

এ সময় উপস্থিত ছিলেন কাজী বেলায়েত হোসেন বেলু, আশরাফুজ্জামান খোকা, টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মঞ্জু, সাবেক ছাত্রনেতা কাজী বকুর, মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, হাবীবুর রহমান ভূইয়া প্রমুখ।

মসজিদের জমিদাতা আলহাজ¦ আবু তালেব মোল্লা ২ কাঠা জমি ওয়াক্ফ করেদিলে তাস্নিয়া কনস্ট্রাকশন এর স্বত্ত্বাধীকারী প্রকৌশলী আব্দুল কাদির খাঁন মসজিদটি নিজ উদ্যোগে এক তলা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রম্নতি দেন।       

এ সময় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান