বাংলাদেশকে আরো ১ কোটি ডোজ ফাইজারের কোভিড টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

S M Ashraful Azom
বাংলাদেশকে আরো ১ কোটি ডোজ ফাইজারের কোভিড টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র
করোনা ভাইরাসের সংক্রমণের সর্বসাম্প্রতিক ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে এই জোয়ার কমিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রচেষ্টাকে ক্রমাগত জোরদার করছে। এখনো আমরা সবাই এই লড়াইয়ে সামিল! 

সেবা ডেস্ক: বাংলাদেশকে ফাইজারের তৈরি আরো ১ কোটি ডোজ করোনার টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। 

এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের করোনার টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়াল ৩ কোটি ৮০ লাখ।


এরই মধ্যে কয়েক লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে।


সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনো টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে।


এছাড়া ভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।


যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, করোনা ভাইরাসের সংক্রমণের সর্বসাম্প্রতিক ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে এই জোয়ার কমিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রচেষ্টাকে ক্রমাগত জোরদার করছে। এখনো আমরা সবাই এই লড়াইয়ে সামিল! 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান