উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান তপন

S M Ashraful Azom
উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান তপন



উল্লাপাড়া প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পথচারী, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৫'শত কম্বল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন।


কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রাশেদুল হাসান রাশেদ, পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুর রব, মোঃ মোহন আলী, মোঃ মুছা প্রামাণিক ও নারী সদস্য  মোছাঃ মাফিয়া খাতুন প্রমুখ।


পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫'শত দুঃস্থ, অসহায় ও শীতার্ত লোকজনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান