নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

S M Ashraful Azom
নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৩নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৩



নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ দুইজন ও পারিবারিক আদালতের মামলায় ওয়ারেন্টমুলে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। 

থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভাটগ্রাম এলাকায় হেরোইন বিক্রয়কালে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করে। এসময় ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা ভাটগ্রামের নাজিম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে। 

অন্যদিকে পারিবারিক আদালতের মামলায় ওয়ারেন্টমুলে উপজেলার ধুন্দার এলাকার আব্দুল মজিদের ছেলে ইমরান হোসেনকে (২৮) গ্রেফতার করে পুলিশ। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান