বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

S M Ashraful Azom
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু



বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম তৌহিদ মিয়া । সে ঘাসিরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। 

কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম জানান, বাবুল মিয়া বাড়ির পাশে গরুর খাবার দিতে শিশু তৌহিদ মিয়াকে সঙ্গে নিয়ে যায়। 

বাবুল মিয়া তার গরুর খাবার দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় অন্যদিকে শিশু তৌহিদ পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করে পুকুরে তার মরদেহ উদ্ধার করা করা হয়। 


পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহটি দাফন করার জন্য বলা হয়েছে।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান