মেলান্দহ হাসপাতাল থেকে অটোরিক্সা ছিনতাই

S M Ashraful Azom
মেলান্দহ হাসপাতাল থেকে অটোরিক্সা ছিনতাই



জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে অভিনব কায়দায় অটোরিক্সা ছিনতাই হয়েছে। ১ ফেব্রæয়ারি বেলা ১১টার দিকে মেলান্দহ হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটে।

জানা গেছে, কান্দারচর এলাকা থেকে রোগি বহনের কথা বলে ড্রাইভার রাকিবুল ইসলাম (২৫)’র অটোরিক্সা গাড়িটি ভাড়া করে মেলান্দহ হাসপাতালে আনে দুই প্রতারক। 

পথিমধ্যে ড্রাইভার রাকিবকে কলা-বিস্কুট খাইয়ে অচেতনের চেষ্টা করে। ইতেমধ্যেই গাড়িটি মেলান্দহ হাসপাতালে পৌঁছে। 

এ সময় প্রতারক চক্রের একজন গাড়িতেই অবস্থান করে। অপরজন ড্রাইভারকে হাসপাতালের দু’তলায় ডেকে নিয়ে যায়। এ সুযোগেই অপর প্রতারক অটোরিক্সাটি নিয়ে চম্পট দেয়। 

ততক্ষণে ড্রাইভারও অজ্ঞান হয়ে পড়লে হইচই শুরু হয়। বর্তমানে ড্রাইভার রাকিবকে মেলান্দহ হাসপাতালে ভর্তি করেছে। রাকিবুল চিনারচরের বাবুলের ছেলে বলে সনাক্ত হয়েছে।#

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান