কাজীপুরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ

S M Ashraful Azom
কাজীপুরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ
 প্রতি জনকে সর্বনিম্ন ২০ থেকে ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। ১০ শতাংশ সার্ভিস চার্জে সুদ মুক্ত এক বছর মেয়াদি এই ঋণের কিস্তি দিতে হবে প্রতি দুই মাস পরপর

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা সমাজ সেবা অফিস থেকে ৪৬ জন দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদান করা হয়েছে। 


মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঋণের চেক বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় ঋণ গ্রহিতাদের হাতে মোট ১২ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। 

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলাউদ্দীন সহ অফিসের সকল ইউনিয়ন সমাজ কর্মিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, প্রতি জনকে সর্বনিম্ন ২০ থেকে ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। ১০ শতাংশ সার্ভিস চার্জে সুদ মুক্ত এক বছর মেয়াদি এই ঋণের কিস্তি দিতে হবে প্রতি দুই মাস পরপর। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান