উল্লাপাড়ায় চা দোকানদারদের মধ্যে শীতবস্ত বিতরণ

S M Ashraful Azom
উল্লাপাড়ায় চা দোকানদারদের মধ্যে শীতবস্ত বিতরণ



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় উল্লাপাড়ায় চা দোকানদারদের মধ্যে শীতবস্ত বিতরণ করলেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। বুধবার বিকেলে মেয়রের নিজস্ব অর্থায়নে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দু'শত চা দোকানদারদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়। 


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজদার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওনসহ অন্যান্যরা।


এ সময় প্রধান অতিথি মেয়র নজরুল বলেন, নিম্ন আয়ের চা দোকানদারদের শীত নিবারনের জন্য প্রতি বছরের ন্যায় মুজিব বর্ষেও নিজস্ব উদ্যোগে প্রায় দুইশত জনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়। মানবতার অংশ হিসেবে  তিনি এ সমস্ত কম্বল বিতরণ করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান