জামালপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

S M Ashraful Azom
জামালপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার



মাহতাব বিল্লাহ তানি: জামালপুর সদর থানাধীন রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় জড়িত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪ টিম। 


জানা যায়, আজ রাত্রি ০১.৫৫ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন জামালপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ (এক) জন ওয়ারেন্টভূক্ত পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রেজাউল ইসলাম রিপন (২৯), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-রশিদপুর বটতলা, থানা ও জেলা-জামালপুর, তার বিরুদ্ধে জামালপুর সদর থানার মামলা নং-৭০ তারিখ ২৯/০৭/২০২১ খ্রিঃ। 

ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক) ধারায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। 


উক্ত মামলায় সত্যতা যাচাই পূর্বক গ্রেফতারকৃত আসামী জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়।   

এ ধরণের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  


উল্লেখ্য, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান