বছরের প্রথম মাসে ৬০০ কোটিরও বেশি রেমিট্যান্স বেড়েছে

S M Ashraful Azom
বছরের প্রথম মাসে ৬০০ কোটিরও বেশি রেমিট্যান্স বেড়েছে



সেবা ডেস্ক: নতুন বছরে’র প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৭০ কোটি মার্কিন ডলা’র বা ১.৭০ বিলিয়ন ডলারে’র সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 


বাংলাদেশি মুদ্রায় এ অর্থে’র পরিমাণ ১৪ হাজা’র ৬২০ কোটি টাকা (১ ডলারে ৮৬ টাকা ধরে), যা আগে’র মাস ডিসেম্বরে’র চেয়ে ৬০০ কোটি টাকা’রও বেশি।


তবে গত বছরে’র একই মাসে’র (২০২১ সালে’র জানুয়ারি) তুলনায় এবা’র রেমিট্যান্স কমেছে ২ হাজা’র ২৩৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকে’র তথ্যে বলা হয়েছে, ২০২২ সালে’র প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৭০ কোটি (১.৭০ বিলিয়ন) ডলারে’র বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২০২১ সালে’র জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ডলা’র বা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজা’র ৮৫৬ কোটি টাকা।


তবে সদ্য বিদায়ী বছরে’র শেষ মাস ডিসেম্বরে’র চেয়ে নতুন বছরে’র জানুয়ারিতে ৬০২ কোটি টাকা বেশি রেমিট্যান্স এসেছে। গত ডিসেম্ব’র মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৩ কোটি ডলা’র, যা দেশীয় মুদ্রা’র হিসাবে ১৪ হাজা’র ১৮ কোটি টাকা।


খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়া’র পেছনে দুটি কা’রণ ‘রয়েছে। এ’র একটি হলো- স’রকারে’র ঘোষণা অনুযায়ী প্রণোদনা দেওয়া, যেটা আবা’র বেড়ে আড়াই শতাংশ হয়েছে। অপ’র কা’রণটি হলো- ডলারে’র দাম বেড়ে যাওয়া। অর্থাৎ এখন ডলারে’র বিপরীতে বেশি টাকা পাওয়া যাচ্ছে। এসব কা’রণে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন।


নতুন বছরে’র প্রথম দিন থেকে স’রকা’র রেমিট্যান্স প্রবাহে নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করেছে। এ’রই ইতিবাচক প্রভাব পড়েছে এ সূচকে। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলে’র দাম বাড়ায় মধ্যপ্রাচ্যে’র দেশগুলো’র অর্থনীতি চাঙ্গা হওয়ায় সেসব দেশ থেকে বেশি রেমিট্যান্স আসছে। নগদ সহায়তা বাস্তবায়ন হওয়ায় আগামীতে বৈধ চ্যানেলে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে বলে আশা করা যায়।


চলতি ২০২১-২২ অর্থবছরে’র প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্ব’র) দেশে রেমিট্যান্স আসে ১ হাজা’র ২৩ কোটি ৯০ লাখ ডলা’র। বাংলাদেশি মুদ্রায় যা’র পরিমাণ ৮৭ হাজা’র ২১ কোটি ৩০ লাখ টাকা। আগে’র ২০২০-২১ অর্থবছরে’র একই সময়ে’র তুলনায় যা ২৭৯ কোটি ৮২ লাখ ডলা’র কম। আগে’র অর্থবছরে’র (২০২০-২১) প্রথম ছয় মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজা’র ২৯৪ কোটি ২০ লাখ ডলা’র। দেশীয় মুদ্রায় যা’র পরিমাণ ছিল ১ লাখ ১০ হাজা’র কোটি টাকা।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান