মেলান্দহ দলিল লেখকের বিরুদ্ধে জাল ডিসিআর দাখিলের অভিযোগ

S M Ashraful Azom
মেলান্দহ দলিল লেখকের বিরুদ্ধে জাল ডিসিআর দাখিলের অভিযোগ



 : জামালপুরের মেলান্দহে সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মিলনের বিরুদ্ধে জাল কাগজপত্রে দলিল সম্পাদনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দলিল লেখক মিলন (সনদ নং-১৩৮) ফুলকোচা গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে। 


সে গত ১০ এপ্রিল ডুপ্লিকেট ডিসিআর দিয়ে দলিল রেজিস্ট্রি করে সাবরেজিস্ট্রারের কাছে দাখিলকালে জালিয়াতির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সাবরেজিস্ট্রার উক্ত দলিলটি আটকে দেন। অধিকতর যাচাই বাছাইয়ে মিলনের সম্পাদিত দলিলের সাথে সংযুক্তিকৃত ডিসিআরটি জাল বলে প্রাথমিকভাবে প্রমানিত হয়। এ ঘটনায় গত ১১ এপ্রিল সাবরেজিস্ট্রার তাহিয়া জান্নাত তুলি স্বাক্ষরিত একপত্রে অভিযুক্ত দলিল লেখক মিলনের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে না মর্মে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ব্যাপারে কারণ দর্শানো নোটিশ পাবার কথা স্বীকার করে অভিযুক্ত মিলন জানান-আমার কাগজপত্র সঠিক ছিল। সাবরেজিস্ট্রার কেন দলিল আটকিয়েছেন, তা আমি জানি না।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান