চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মনোনয়ন ফরম সংগ্রহ শেখ শাহ আলমের

S M Ashraful Azom
চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মনোনয়ন ফরম সংগ্রহ শেখ শাহ আলমের



 : সাহিত্য শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম। 


বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস থেকে এই ফরম তুললেন। 


বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, আলম মাল্টিমিডিয়ার কর্ণধার শেখ শাহ আলম ২০২২-২০২৪ মেয়াদী নির্বাচনে কার‌্যনির্বাহী পরিষদের প্রার্থী হতেই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। 


এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি জানি চলচ্চিত্রের এখন ক্রান্তিকাল চলছে। এসময় এই পেশায় হাল ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টের। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের সাহস দিয়েছেন তাতে করে নিজে সামনে থেকে অবস্থার উত্তরণে নেতৃত্ব দিতেই চাই। এজন্যেই আজকে ফরম তুললাম।


এছাড়া চলচ্চিত্র প্রযোজক পরিবেশ সমিতির সাথে জড়িদ সবার একান্ত অনুরোধে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে এই ফরম তুললাম। আমি সবার দোয়া চাই। এসময় তার সাথে ছিলেন আরিফ ইস্পাহানী, অপূর্ব রানা, আব্দুর রহিম।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান