নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১২৮ গৃহহীন পরিবার

S M Ashraful Azom
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১২৮ গৃহহীন পরিবার



 : মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে বগুড়ার নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ১২৮টি ঘর ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। 


মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। 

এরপর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকা। প্রতিটি সেমিপাকা ঘরে ২টি রুম, একটি বারান্দা, একটি কিচেন ও একটি ওয়াশরুম রয়েছে। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান