উল্লাপাড়ায় ভুমি-গৃহহীন পরিবারকে শতভাগ পুর্নবাসন সংক্রান্ত যৌথ সভা

S M Ashraful Azom
উল্লাপাড়ায় ভুমি-গৃহহীন পরিবারকে শতভাগ পুর্নবাসন সংক্রান্ত যৌথ সভা



 : ভুমিহীন -গৃহহীন পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে বুধবার বিকেলে উল্লাপাড়ায় এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন এ সভার আয়োজন করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান, বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু, কয়ড়া ইউপি চেয়ারম্যান গাজী খোরশেদ আলম, পৌরসভার প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজু, পৌর সচিব মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ভৌমিক প্রমুখ।

সভায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী দেওয়া ভুমিহীন গৃহহীনদের পুর্নবাসনের জন্য উল্লাপাড়ায় কয়েকটি স্থানে নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি উপজেলা ভুমি অফিস প্রণীত ভুমিহীনদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রমে সরকারি কর্মকর্তাদেরকে সহযোগিতার জন্য জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী সমাজের সহযোগিতা কামনা করেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান