এতিমদের বিরিয়ানি খাওয়ালো দৈনিক পুনরুত্থান ও তাজা খবর

S M Ashraful Azom
এতিমদের বিরিয়ানি খাওয়ালো দৈনিক পুনরুত্থান ও তাজা খবর



 : বগুড়ার নন্দীগ্রামে এতিম মাদ্রাসা শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার রোজাদারদের মাঝে রান্না করা খাবার (বিরিয়ানি) বিতরণ করেছে প্রেসক্লাবের মানবিক সাংবাদিক ইউনিট। 


মঙ্গলবার (২৬ এপ্রিল) নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া’র ব্যবস্থাপনায়, দৈনিক পুনরুত্থান ও তাজা খবরের সহযোগীতায় ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন। 


উপজেলার বর্ষণ গ্রামের নূরানী শিশুসদন এতিমখানা চত্বরে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন এতিমখানার পরিচালক হাফেজ মো. আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, সাংবাদিক মিজানুর রহমান মুকুল, রাসেল মাহমুদ, সাখাওয়াত হোসেন হানিফ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান, মানবিক ইউনিটের সদস্য আব্দুল করিম প্রমুখ। এরপর উপজেলা পরিষদ গেটের সামনে বিভিন্ন শ্রেণিপেশার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান